ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইরানি বিজ্ঞানীর বিনিময়ে মার্কিন গবেষকের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আদালতে বন্দি এক ইরানি বিজ্ঞানীর মুক্তির বিনিময়ে গুপ্তচর বৃত্তির দায়ে কারাবন্দি এক চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষককে মুক্তি দিয়েছে তেহরান।

বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৬ সালে ইরানে গ্রেফতার হোন চীনা বংশোদ্ভূত মার্কিন গবেষক সিউয়ে ওয়াং। গত বছর ইরানি স্টেম সেল বিশেষজ্ঞ মাসুদ সোলেইমানিকে শিকাগো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

বাণিজ্যিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র থেকে ইরানে পণ্য রফতানির চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

চিরবৈরী এ দুই দেশের বন্দি বিনিময়ের ঘটনা বিরল। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মাঝে কূটনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরান বন্দি বিনিময়ে মধ্যস্থতা করায় সুইজারল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছে।

সুইজারল্যান্ড সরকারের একটি বিশেষ বিমানে করে তেহরান থেকে জুরিখে গেছেন ওয়াং। সেখান থেকে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে যাবেন তিনি। সেখানে মেডিক্যাল চেকআপের পর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়া সোলেইমানিও জুরিখে পৌঁছেছেন। সেখান থেকে তেহরানের উদ্দেশে রওয়ানা করবেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিক এক টুইট বার্তায় বলেছেন, আমি অত্যন্ত খুশি কারণ প্রফেসর মাসুদ সুলাইমানি এবং ওয়াং খুব শিগগিরই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পারবেন।

সূত্র : বিবিসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইরানি বিজ্ঞানীর বিনিময়ে মার্কিন গবেষকের মুক্তি

আপডেট টাইম : ১১:১৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯