ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এনআরসির বিরুদ্ধে সরব,জোট বাঁধার আহ্বান মমতার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) বিরুদ্ধে আবারও সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির বিরুদ্ধে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষকে ‘ভারতমাতার সন্তান’ উল্লেখ করে মমতা বলেন, ‘আসুন জোট বাঁধি। এক জনকেও দেশ থেকে তাড়ানো চলবে না। নো এনআরসি, নো ডিভাইড অ্যান্ড রুল। মনে রাখবেন, দেশের থেকে বড় কিছুই নয়।

পশ্চিমবঙ্গের খড়্গপুরে বিধানসভা উপ-নির্বাচনে জয়ের পর শহরবাসীকে ধন্যবাদ জানাতে সমাবেশে যোগ দিয়ে এ আহ্বান জানান মমতা।

শহরবাসীকে ধন্যবাদ জানানোর পর মমতার বক্তব্যের আগাগোড়া ছিল এনআরসি ও নাগরিকত্ব বিলের (সিএবি) বিরোধিতা।

মমতা বলেন, ‘সিএবি আর এনআরসি মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা সবাই নাগরিক, ভোট দেই, সবার রেশন কার্ড রয়েছে। কারও স্কুলের প্রশংসাপত্র, কাজ করার প্রশংসাপত্র, জমির কাগজপত্র কিছু না কিছু রয়েছে। এরপরও নাগরিকত্ব নিয়ে কী প্রশ্ন রয়েছে!

এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীর অভয়বাণী, ‘ভয় পাবেন না। ফেট্টি পড়ে যারা এসে বলবে দেশকে ভাগ করতে, তাদের বলুন, বাংলার সংস্কৃতি ফেট্টিবাজদের জায়গা নয়। আমরা থাকাকালীন কারও ক্ষমতা নেই, আপনাদের উপর জোর করে কিছু চাপিয়ে দেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এনআরসির বিরুদ্ধে সরব,জোট বাঁধার আহ্বান মমতার

আপডেট টাইম : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯