ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

ডিএনসিসি মেয়র শুভেচ্ছা জানাল স্বর্ণজয়ী আরচারি দলকে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় গেমসে অনন্য সাফল্য পাওয়ায় স্বর্ণপদকজয়ী আরচারি দল ও বাংলাদেশ আরচারি ফেডারেশনকে বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

নেপালের কাঠমুন্ডু ও পোখরায় ১-১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ১৩তম দক্ষিণ এশীয় গেমস। এতে বাংলাদেশসহ সাতটি দেশ অংশগ্রহণ করে। এবারের খেলায় বাংলাদেশ অনন্য সাফল্য অর্জন করে।

অংশগ্রহণকারী খেলোয়াড়রা রাতে বিমানবন্দরে অবতরণ করলে মেয়র মো. আতিকুল ইসলাম তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

মেয়র বলেন, এই অনন্য সাধারণ অর্জন পুরো দেশবাসীকে আনন্দে ভাসিয়েছে। আমরা উচ্ছ্বসিত, আমরা উদ্বেলিত, আমরা গর্বিত তোমাদের এই অর্জনে। আরচারি খেলোয়াড়দের এই অর্জন আমাদের অন্য খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।

তিনি ফেডারেশন ও খেলোয়াড়দের এই জয়ের ধারা অব্যহত রাখতে আরও কঠোর অনুশীলনের প্রতি তাগিদ দেন।

বিভিন্ন বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের দেশের খেলাধুলায় পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়ে মেয়র বলেন, যথাযথ পৃষ্ঠপোষকতা আর অনুশীলন করার সুযোগ পেলে এ দেশের ছেলেমেয়েরা উত্তরোত্তর ভালো করবে বলে আমার বিশ্বাস।

বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রেসিডন্ট লে. জেনারেল মো. মইনুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কর্মকর্তা এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

ডিএনসিসি মেয়র শুভেচ্ছা জানাল স্বর্ণজয়ী আরচারি দলকে

আপডেট টাইম : ১২:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯