ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিজিটাল আইনে দৈনিক সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, ‘দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। এর জেরে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন। মামলা নং-২৪। মামলাটি তদন্ত করছেন থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে সংবাদটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্রিকা অফিসের কার্যালয়ে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। খবর পেয়ে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। এরপর রাতে মামলা হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ডিজিটাল আইনে দৈনিক সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৬:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯