ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করে চাকরি হারালেন সাংবাদিক

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতি বছর বড় করে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তার বক্তব্য শোনার পর তাকে নানা বিষয়ে প্রশ্ন করার জন্যে সাংবাদিকদের ডাকা হয়। সংবাদ সম্মেলন মানেই সেখানে সাংবাদিকরা প্রশ্ন করবেন এবং যারা সেটি আয়োজন করেছেন তারা উত্তর দেবেন সাধারণত সেরকমই হয়ে থাকে এই আয়োজন।

কিন্তু ভ্লাদিমির পুতিনকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় রাশিয়ার এক সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে পুতিনকে প্রশ্ন করে চাকরি হারান এলিসা ইয়ারোভস্কায়া নামের ওই সাংবাদিক।

তিনি রাশিয়ার ইয়ামাল অঞ্চলের একটি টিভি চ্যানেলে কাজ করতেন।

তবে এলিসা জানিয়েছেন, তিনি নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ইয়ামাল অঞ্চলে নির্মিতব্য একটি সেতুর কাজ দ্রুতগতিতে শেষ করার জন্য তিনি পুতিনকে তাগিদ দেন।

সংবাদ সম্মেলনে এলিসা প্রেসিডেন্টের কাছে জানতে চান, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাচ্ছে, ভেঙে পড়ছে ওই অঞ্চলের পরিবহন ব্যবস্থা। এর মধ্যে ওবি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণে দীর্ঘদিনের সরকারি পরিকল্পনা থাকলেও প্রাদেশিক গভর্নরের গড়িমসির কারণে তা বাস্তবায়িত হচ্ছে না। এ ব্যাপারে কেন্দ্র কোনো উদ্যোগ নেবে কি না?

উত্তরে পুতিন জানান, প্রাদেশিক প্রকল্পে কেন্দ্রের পক্ষ থেকে হস্তক্ষেপ করা বিধিবহির্ভূত। তবে, ওবি নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রকল্পটি রাশিয়ার যোগাযোগ ব্যবস্থার জন্য এক মাইলফলক। কেন্দ্র ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবে।

এলিসা যে টিভি চ্যানেলে কাজ করতেন তার মালিকানা প্রাদেশিক কর্তৃপক্ষের হাতে। ইয়ামাল নেনেটস নামের স্বায়ত্তশাসিত অঞ্চল কর্তৃপক্ষ এলিসার এই প্রশ্নকে স্বাভাবিকভাবে নেয়নি। এই কারণেই চাকরি হারিয়েছেন তিনি।

তবে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এলিসার জন্য সংবাদ সম্মেলনে কোনো স্লট ছিল না। ওই চ্যানেলেরই অন্য সাংবাদিকের জন্য বরাদ্দ করা স্লট নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে পারে চ্যানেল কর্তৃপক্ষ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করে চাকরি হারালেন সাংবাদিক

আপডেট টাইম : ০৮:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯