ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইউজিসির প্রতি আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে যথাযথ শিক্ষার পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে যথাযথ ভূমিকা পালনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসির প্রতিনিধি দল রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০১৮ পেশ করতে গেলে তিনি এ কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিং করেন।

বৈঠককালে বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাতে রাষ্ট্রপতি সময়োপযোগী ও বিশ্বমানের পাঠ্যসূচি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি ১৫০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন শিক্ষক নিয়োগ নীতি প্রণয়নে ইউজিসির প্রতি আহ্বান জানান।

ইউজিসি চেয়ারম্যান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, কারিকুলাম ও প্রতিবেদনের বিভিন্ন দিকসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

ইউজিসি চেয়ারম্যান এ সময় রাষ্ট্রপতিকে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অবগত করেন। এই পদ্ধতি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘব করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারদের জন্য একটি অভিন্ন নিয়োগ নীতি প্রবর্তন করার কৌশলগত পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক শহীদুল্লাহ আরও বলেন, ইউজিসি একটি মানসম্মত ও সময়োপযোগী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করবে। এ লক্ষ্যে তিনি রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি ধৈর্য সহকারে প্রতিনিধি দলের কথা শোনেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি

মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইউজিসির প্রতি আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১২:৩৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯