ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

মন্টি-তৌহিদ ডিক্যাবের সভাপতি-সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক: নিউজ টোয়েন্টিফোরের আঙ্গুর নাহার মন্টি এবং বাংলানিউজ২৪ডটকমের তৌহিদুর রহমান ২০২০ সালের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরে অনুষ্ঠিত নির্বাচনে এবং নির্বাহী কমিটির নির্বাচন সভায় ১১ জনের নতুন কমিটি নির্বাচিত করা হয়।

সংগঠনটির সহ-সভাপতি হয়েছেন আলেকিত বাংলাদেশের রবিউল হক। এছাড়া নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানবজমিনের মিজানুর রহমান। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বাংলাভিশনের ইমরুল কায়েস। ডিক্যাবের কোষাধ্যক্ষ হয়েছেন এশিয়ানমেইল২৪ডটকমের আতিকুর রহমান। এছাড়া দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪ডটকমের জেসমিন আক্তার (পাপড়ি)। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন আমাদের সময়ের আরিফুজ্জামান মামুন।

কমিটির সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন- ডিবিসি নিউজের ইশরাত জাহান উর্মি, বার্তা২৪ডটকমের খুররাম জামান, দৈনিক যুগান্তরের মাসুদ করিম, দৈনিক প্রথম আলোর রাহীদ এজাজ এবং দৈনিক সমকালের রাশেদ মেহেদি।

ভোটগ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। নির্বাচনে অপর কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এম শফিকুল করিম।

নির্বাচনের আগে বিদায়ী সভাপতি রাশেদ এজাজের সভাপতিত্বে ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও কোষাধ্যক্ষ মেহেদি হাসান তালুকদার সদস্যদের সামনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

মন্টি-তৌহিদ ডিক্যাবের সভাপতি-সাধারণ সম্পাদক

আপডেট টাইম : ০৩:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯