ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা রিজভিঃ জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি রংপুরে সাংবাদিক উৎস হত্যা : একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক

বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন । মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তবে সারাদেশে বই উৎসব উদযাপন করা হবে আগামীকাল বুধবার ১ জানুয়ারি।

বই উৎসব উদ্বোধনের আগে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৯ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত ছিলেন।

পরে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল তুলে দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

বই উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯