ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

উৎসবমুখর পরিবেশে ক্র্যাবের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি ২০২০-এর নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোট শুরু হয়। উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি বেড়েছে। সকাল থেকেই প্রার্থীরা সরব। বেশ ব্যস্ততার সময় কাটছে তাদের। তারা ভোটারদের কাছে গিয়ে আগামী বছরের পরিকল্পনা তুলে ধরছেন এবং তাদের কাছে ভোট চাইছেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭৪ জন। চূড়ান্ত ভোটার তালিকায় ২৭০ ভোটার হলেও সোমবার এজিএমে (বার্ষিক সাধারণ সভা) আরও চারজনকে ভোটাধিকার দেয়া হয়।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক পারভেজ খান।

নির্বাচনে সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক ইত্তেফাকের আবুল খায়ের ও ডেইলি সানের ইসারফ হোসেন ইসা।

মোরছালীন বাবলা ও শাহিন আবদুল বারী সহ-সভাপতি (১টি), আসাদুজ্জামান বিকু, দেব দুলাল মিত্র ও মোহাম্মদ জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক (১টি), আব্দুল লতিফ রানা ও সাখাওয়াত হোসেন কাওসার যুগ্ম সম্পাদক (১টি), নিয়াজ আহমেদ লাবু ও দিপন দেওয়ান সাংগঠনিক সম্পাদক (১টি), হরলাল রায় সাগর ও খন্দকার হানিফ রাজা প্রচার ও প্রকাশনা সম্পাদক (১টি) এবং মো. তানভীর হাসান ও শাহীন আলম আন্তর্জাতিক সম্পাদক (১টি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্র্যাব নির্বাচন কমিশন সূত্র জানায়, আবু হেনা রাসেল অর্থ সম্পাদক পদে, জি এম তসলিম উদ্দিন প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক, সাইফ বাবলু ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শহীদুল ইসলাম রাজী দফতর সম্পাদক, এস এম ইসমাইল হুসাইন ইমু কল্যাণ সম্পাদক এবং আসাদুজ্জামান শিমুল, রুদ্র মিজান ও এম এ বাতেন বিপ্লব কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ শেষে রাতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচিত কমিটি আগামী বছরের জন্য ক্র্যাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে গতকাল সোমবার দিনব্যাপী সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

উৎসবমুখর পরিবেশে ক্র্যাবের ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ০৪:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯