ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত বরিশালে ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৬৮৮ কোটি টাকা

প্রধানমন্ত্রীর ৩০ মিনিট বাণিজ্য মেলায়

বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর আধা ঘণ্টা ধরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ঘুরে দেখেন। বুধবার বেলা সাড়ে ১১টায় গেটে ফিতা কেটে মেলায় প্রবেশ করেন তিনি এবং ১২টায় মেলা থেকে বের হয়ে যান। মেলায় ঘোরার সময় তিনি বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে যান এবং স্টলের পণ্য নেড়ে চেড়ে দেখেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন শেখ হাসিনা।

সেখানে তিনি বলেন, ‘আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি। বাংলাদেশে যারা বিনিয়োগ করবে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে।’

এবার মেলার গেট সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের আদলে। এর সঙ্গে রয়েছে পদ্মা সেতুর মডেল।

মেলার বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, ইপিবির ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এবার বাণিজ্য মেলায় প্রবেশে টিকিটের দাম ১০ টা বাড়ি ৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্কদের টিকিটের দাম আগের মতোই ২০ টাকা রাখা হয়েছে। মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎

প্রধানমন্ত্রীর ৩০ মিনিট বাণিজ্য মেলায়

আপডেট টাইম : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০