ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

শ্রম ভবনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: শ্রম ভবনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এটির উদ্বোধন করেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে উক্ত কর্নার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ডকুমেন্টারি, ভিডিও-এর বিরাট সংগ্রহশালা তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০২৫ সালের মধ্যে আমরা পরিপূর্ণভাবে শিশুশ্রম নিরসন করতে চাই। ২০৩০ সালের মধ্যে দেশের সকল শ্রমিকদের জন্য নিরাপদ ও শোভন কর্মক্ষেত্র নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালে আমরা বিশ্বে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক লীগের সভাপতি জনাব ফজলুল হক মন্টু কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জয়নাল আবেদীন, যুগ্ম মহাপরিদর্শক (প্রশাসন ও উন্নয়ন) ডা. সৈয়দ আবুল এহসান, যুগ্ম মহাপরিদর্শক (সেইফটি) ফরিদ আহম্মেদ, যুগ্ম মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডা. মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম মহাপরিদর্শক (সাধারণ) মো. শামসুল আলম খান প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

শ্রম ভবনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০