ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

লক্ষ্মীপুরে পিকআপ দুর্ঘটনায় নিহত নিহতের সংখ্যা বেড়েছে ৪জন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চাকা ফেটে পিকআপভ্যান উল্টে খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকায় (মুক্তিগঞ্জ) এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক মারা যান। এতে আহত ১১ জনকে সদর হাসপাতাপালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে হাসপাতাল এলাকায় নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের কান্নার রোল ওঠে।

নিহতরা হলেন সদর উপজেলার টুমচর গ্রামের রফিক (৫০), শমসেরাবাদ এলাকার খোরশেদ (৩৫), আবিরনগর গ্রামের মফিজ (৪৫) ও আবদুল নূর (৬০)।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও আহত শ্রমিকরা জানান, সকালে তারা শহরের মিয়া রাস্তা নামক এলাকা থেকে চন্দ্রগঞ্জ যাওয়ার জন্য ঢালাই মেশিন নিয়ে পিকআপে ওঠে। পথিমধ্যে ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ গাড়ির চাকা ফেটে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে তিন শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক আবদুল নূর মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (এসআই) মো. কাওসারুজ্জামান বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

লক্ষ্মীপুরে পিকআপ দুর্ঘটনায় নিহত নিহতের সংখ্যা বেড়েছে ৪জন

আপডেট টাইম : ১২:০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০