ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইরাকের সোলেইমানি হত্যাকাণ্ডে পুতিনের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানীতে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলেইমানির হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোলেইমানি হত্যাকাণ্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোনালাপে এ উদ্বেগ প্রকাশ করেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে ইরানের সংবাদমাধ্যম পার্স ট্যুডে জানিয়েছে, সোলেইমানি হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ করতে ম্যাক্রোঁকে ফোন করেন পুতিন। ইরানের শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে।

প্রেসিডেন্ট পুতিনের আগে রুশ সরকারের অন্যান্য কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের এই হামলা ও হত্যকাণ্ডের নিন্দা জানিয়েছেন। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পরিবর্তন করতে চায়।

রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান কনস্তান্তিন কাসাচোভ বলেছেন, মার্কিন দূতাবাসে ইরাকি জনগণের হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র জেনারেল সোলেইমানিকে হত্যার যে পদক্ষেপ নিয়েছে তার চেয়ে খারাপ দৃশ্যপট আর কিছুই হতে পারে না

প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হাশেদ আশ-শাবির উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ ১০ জন নিহত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইরাকের সোলেইমানি হত্যাকাণ্ডে পুতিনের উদ্বেগ

আপডেট টাইম : ১২:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০