ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন ডলার ঘোষণা ইরানের শীর্ষ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানি। এনিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমতাবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন ডলার ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ নেতারা।

রবিবার দেশটির মাশহাদ শহরে সোলায়মানির শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নেন হাজার হাজার মানুষ। সেই জনসমুদ্রের সামনে ইরানের শীর্ষ নেতারা ভাষণ দেয়ার সময় এই ঘোষণা দেন। দেশটির বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ওই ঘোষণা প্রচার করে।

ইরানের মাশহাদ শহরে জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানে দেশটির এক শীর্ষ নেতা বলেন, এদেশের প্রায় ৮০ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। প্রত্যেকে যদি এক ডলার করে দেয় তাহলে ৮০ মিলিয়ন হবে। আর যে ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে তাকে ওই ৮০ মিলিয়ন ডলার দেওয়া হবে।

সোলায়মানিকে হত্যার প্রতিবাদে ইরানে চার দিনের শোক ঘোষণা করা হয়েছে। আর তার মরদেহ শিয়া মুসলমানদের ৫টি পবিত্র স্থানে নেওয়া হবে। এর মধ্যে একটি মাশহাদ।

বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলায়মানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলায়মানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করে পেন্টাগন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন ডলার ঘোষণা ইরানের শীর্ষ নেতারা

আপডেট টাইম : ১২:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০