ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারির তিন সদস্য নিহত

পুলিশের চিকিৎসার সুবিধার জন্য মেডিকেল ইউনিট করা হবে : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: পুলিশ বাহিনীর জন্য একটি মেডিকেল ইউনিট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পুলিশের জন্য একটি মেডিকেল ইউনিট করা দরকার। কারণ, পুলিশ হাসপাতালগুলোতে অনেক সময় ডাক্তাররা যেতে চান না। পুলিশের চিকিৎসার সুবিধার জন্য আমরা এ ব্যবস্থাও করে দেব।

পুলিশ বাহিনী প্রতিটি ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৯৬ সালে প্রথমে যখন সরকারে আসি তখন পুলিশ বাহিনীর রেশন বাড়িয়ে দিয়েছিলাম এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছিলাম। ঝুঁকিভাতা থেকে শুরু করে অন্যান্য ভাতা বৃদ্ধি করেছিলাম। প্রমোশনের ব্যবস্থা করেছিলাম, লোকবলও বৃদ্ধি করেছিলাম। দ্বিতীয় দফায় যখন সরকারে আসি তখন পুলিশের জন্য কাজ করেছি। এবারও এসেই আমরা জনবল বৃদ্ধির দিকে নজর দিয়েছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই আজ দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশের জনবল আমরা ধাপে ধাপে বৃদ্ধি করেছি এবং প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি। নতুন নতুন পদ সৃষ্টি করে পুলিশের পদোন্নতির ব্যবস্থা করেছি। পুলিশের সাংগঠনিক কাঠামোতে আমরা নতুন নতুন ইউনিট করেছি। এই বিভিন্ন পুলিশ বাহিনীর ইউনিট তারা স্ব স্ব ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন

পুলিশের চিকিৎসার সুবিধার জন্য মেডিকেল ইউনিট করা হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০