ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশে মাদকবিরোধী স্কেটিং র‌্যালি

টেকনাফ প্রতিনিধি: টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ র‌্যালি যাত্রা শুরু করে ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এ প্রত্যয়ে কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার কিলোমিটার স্কেটিং র‌্যালির যাত্রা শুরু হয়েছে। ১৮ দিনের মাথায় এ যাত্রা শেষে স্কেটাররা তেঁতুলিয়া পৌঁছবেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ র‌্যালি উদ্বোধন হয়।

মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিডি স্কেটিং ক্লাবের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ র‌্যালিতে ২০ জন স্কেটার অংশ নেন।

এ প্রসঙ্গে স্কেট দলের টিম লিডার আরাফাত আলম বলেন, ‘টেকনাফ সীমান্ত মাদকের রুট হিসেবে পরিচিত, তাই এখান থেকে এই যাত্রা শুরু করা হয়েছে। তবে শীত বেশি হওয়ায় একটু কষ্ট হবে। এ র‌্যালিটি কক্সবাজার, চকরিয়া, লোহাগাড়া, কেরানী হাট, চট্টগ্রাম, সীতাকুণ্ড, ফেনী, কুমিলা, দাউদকান্দি, ঢাকা, কালিয়াকৈর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, দশ মাইল, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে আগামী ২৩ জানুয়ারি তেঁতুলিয়া উপজেলায় গিয়ে শেষ হবে।’

তিনি আরও জানান, টেকনাফ থেকে তেতুলিয়ার পথে স্কেটার দল প্রতিদিন কমপক্ষে দুটি স্কুলে এবং লোকসমাগম হয় এমন জায়গায় মাদক বিরোধী ক্যাম্পিং ও লিফলেট স্টিকার বিতরণ করবে।

র‌্যালি উদ্বোধন করেন– টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও স্কেটার টিম লিডার আরাফাত আলম। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘মাদক তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মাদককে এই দেশ থেকে বিদায় দিতে হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। দেশ ও সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মূলের বিকল্প নেই। আসুন, সবাই মিলে মাদক রুখি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

টেকনাফ থেকে তেঁতুলিয়ার উদ্দেশে মাদকবিরোধী স্কেটিং র‌্যালি

আপডেট টাইম : ১১:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০