ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নাটোরে ৪৬০ পরিবারের গাঁওয়ালী শিন্নি উৎসব

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাঁওয়ালী শিন্নি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী এই উৎসবে অংশ নেন গ্রামের ২৬ সমাজের (বংশের) ৪৬০টি পরিবার। উৎসবে ২৬টি ছাগল কেটে রান্না করে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ দেওয়া হয়।

ভাতুরিয়া গ্রামের বাসিন্দা দিঘাপতিয়া উত্তরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম ইমতিয়াজ জানান, ‘ভাগপ্রতি সমাজভেদে ১০০-২০০ টাকা ও ৫শ’ গ্রাম চাল দিয়ে উৎসবে অংশ নেন গ্রামবাসী।’ তিনি আরও জানান, ‘কথিত আছে, প্রায় দেড়শ বছর আগে এই গ্রামে ডায়রিয়া-কলেরা রোগের প্রাদুর্ভাব হয়। অনেক মানুষ মারা যাওয়ার পর আতাব্দি ফকির নামে এক আলেম এ ধরনের একটি আয়োজন করার পরামর্শ দেন। উৎসব পালন শেষে গ্রামবাসী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিছুদিন পর একইভাবে গ্রামবাসীর পালিত গবাদী পশুও আক্রান্ত হয়। তখন একই ভাবে খিরশিন্নি উৎসব পালন করা হলে ওই প্রাদুর্ভাব থেকেও রক্ষা পায় গ্রাম। সেই থেকে এখন পর্যন্ত এই গ্রামের লোকজন প্রতি বছর এই দুই বার উৎসব পালন করে আসছেন।’
গাঁওয়ালী শিন্নি উৎসব

উৎসব উপলক্ষে গ্রামের বিভিন্ন বাড়িতে মেয়ে-জামাই-নাতিপুতিসহ নাওয়রিদের আগমনে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর শরিফ চৌহান বলেন, ‘এই উৎসবের মাধ্যমে ভাতুরিয়া গ্রামে সম্প্রীতি ও ভাতৃত্ব বাড়ছে। এটি এখানকার একটি ঐতিহ্যবাহী আয়োজন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নাটোরে ৪৬০ পরিবারের গাঁওয়ালী শিন্নি উৎসব

আপডেট টাইম : ১১:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০