ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ইরাকে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্তত দুটি ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে ইরান তার সীমান্ত থেকে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের বিপ্লবী বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে তারা এই রকেট হামলা চালিয়েছে বলে দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে। আরো মৃত্যু বন্ধে এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারেরও আহ্বান জানানো হয়েছে এতে।

হামলায় হতাহতের কোনো সংখ্যা এখনো জানায় নি পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র জোনাথান হফম্যান বলেন, ‘প্রাথমিক হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমরা কাজ করছি। পরিস্থিতি ও আমাদের জবাব মূল্যায়ণের পর এই অঞ্চলে আমাদের সেনা,অংশীদার ও মিত্রদের রক্ষায় আমরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব’। ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি ও ইরবিলের আরেকটি ঘাঁটিতে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফেনি গ্রিশাম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলার বিষয়ে জানানো হয়েছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

ইরাকে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আপডেট টাইম : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০