ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

খামেনির পদত্যাগ দাবিতে বিক্ষোভে হাজার হাজার মানুষ

অনলাইন ডেস্ক: ইউক্রেনের যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করার কথা স্বীকারের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী তেহরান ও বেশ কয়েকটি শহরে এ বিক্ষোভ হয়েছে।

বুধবার তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ছয় মিনিট পর ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। এতে ১৭৬ আরোহীর সবাই নিহত হন। প্রথমে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করে,ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রথমে অস্বীকার করলেও তিন দিন পর ইরানি কর্মকর্তারা স্বীকার করেন ভুল করে বিমানটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। বিমানটির অধিকাংশ যাত্রীই ছিল ইরানের নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার বিকেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছিল। এর আগে বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসক নিপাত যাক’ স্লোগান দেয়।

বিকেলে কয়েক হাজার বিক্ষোভকারী তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল করে। রাজধানী ছাড়াও কয়েকটি শহরে ছোটোখাটো বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে রোববার সকালে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিওগুলোর একটিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘খামেনির লজ্জা আছে, দেশ ছেড়ে চলে যাক’ স্লোগান দেয়। আরেক দল বিক্ষোভকারী ‘স্বৈরশাসক নিপাত যাক’ স্লোগান দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

খামেনির পদত্যাগ দাবিতে বিক্ষোভে হাজার হাজার মানুষ

আপডেট টাইম : ০৫:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০