ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সৌদির ২১ জন সামরিক ক্যাডেটকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির ২১ জন সামরিক ক্যাডেটকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওই সদস্যরা সেখানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। গত ডিসেম্বরে ফ্লোরিডায় দেশটির সামরিক বাহিনীর ঘাঁটিতে সৌদির বিমানবাহিনীর এক কর্মকর্তার গুলিতে তিনজন নিহত হয়।

ওই ঘটনার তদন্ত করতে গিয়েই এই ২১ জনের বিরুদ্ধেও অপরাধের প্রমাণ পাওয়া গেছে। সে কারণেই ওই সামরিক সদস্যদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মার্কিন অ্যাটর্নি জেনারেল বার তিন মার্কিনিকে হত্যাকাণ্ডের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন।

সৌদির বিমান বাহিনীর সেকেন্ড লে. মোহাম্মদ সায়েদ আলসামরানি (২১) গত ডিসেম্বরে হামলা চালিয়েছিলেন। তিনি নিজেও সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেন। ওই হামলায় আরও ৮ জন আহত হয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যেই সৌদি ক্যাডেটদের দেশে ফেরত পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্র এবং সৌদির সম্পর্কে নতুন করে জটিলতা দেখা দিতে পারে।

অ্যাটর্নি জেনারেল বার বলেন, এটা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। সব তথ্য এটাই প্রমাণ করে যে, হামলাকারী জিহাদি আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তদন্তের সময় আমরা এটা জানতে পেরেছি যে, গত ১১ সেপ্টেম্বর হামলাকারী সামাজিক মাধ্যমে একটি বার্তা পোস্ট করেন। সেখানে লেখা ছিল, কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

বার বলেন, ওই ২১ ক্যাডেট সদস্যকে তাদের প্রশিক্ষণ থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে দেখা গেছে যে, এদের মধ্যে অনেকেই শিশু পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন, কেউ সামাজিক মাধ্যমে জিহাদি বার্তা পোস্ট করেছে অথবা মার্কিনবিরোধী বার্তা দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সৌদির ২১ জন সামরিক ক্যাডেটকে দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০১:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০