ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

এনসিডি সচেতনতা বাড়াতে স্বাস্থ্যমেলা করা যেতে পারে: স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক: অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নেটওয়ার্কের আওতায় তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি মায়েদের সচেতন করতে হবে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ মঙ্গলবার বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি (নন-কমিউনিকেবল ডিজিজ) কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের নেতৃত্বে এক প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ খাতে বাজেট বৃদ্ধিসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন স্পিকার।

সাক্ষাৎকালে তারা অসংক্রামক রোগ প্রতিরোধে করণীয়, ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’- এর কমিটি গঠন এবং তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

স্পিকার ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ’ কমিটি সফলভাবে কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগ্রহী সংসদ সদস্যদের নিয়ে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে’ সংসদীয় ককাস গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন। অসংক্রামক রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে স্বাস্থ্য মেলার আয়োজন করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক সংসদ সদস্যদের সমন্বয়ে অসংক্রামক রোগ বিষয়ক ককাস গঠন করা এবং জাতীয় তামাক নীতির অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে বাজেট বৃদ্ধিসহ সব বিষয়ে স্পিকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

এনসিডি সচেতনতা বাড়াতে স্বাস্থ্যমেলা করা যেতে পারে: স্পিকার

আপডেট টাইম : ১০:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০