ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

বিটিআরসিকে সাড়ে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিল রবি

btrc-grameen-robi

অনলাইন ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। মঙ্গলবার প্রথম কিস্তিতে এই টাকা দেয় অপারেটরটি। রবির কাছে বিটিআরসির মোট পাওনা টাকার পরিমাণ ৮৬৭ কোটি ২৩ লাখ।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন বলেন ‘রবির কাছে পাওনা মোট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। এই টাকা থেকে প্রথমে ১৩৮ কোটি টাকা পাঁচ কিস্তিতে পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী মঙ্গলবার রবি প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।’

এদিকে গ্রামীণফোনকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ২ হাজার কোটি টাকা জমা দিতে বলেছেন আদালত। তবে এখনও গ্রামীণফোন বিটিআরসিকে টাকা দেয়নি বলে জানান তিনি।

জাকির বলেন, গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি টাকা।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। পাচঁ মাসের মধ্যে পাচঁ কিস্তিতি এ টাকা পরিশোধ করতে বলেন আদালত। অন্যথায় বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দেন আদালত।

সূত্র : ইউএনবি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

বিটিআরসিকে সাড়ে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিল রবি

আপডেট টাইম : ১২:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০