ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

২০২১ সালের কলকাতার বইমেলা উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে

অনলাইন ডেস্ক: ২০২১ সালে কলকাতার আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলার সাধারণ সম্পাদক ও গ্লিড প্রকাশনা সংস্থার কর্ণধার সুধাংশ শেখর দে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ’ পালন উপলক্ষে মেলা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বছরে কলকাতার আন্তর্জাতিক বইমেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ বছরের বইমেলার ফোকাল থিম হবে ‘কান্ট্রি রাশিয়া’। ইতোমধ্যে থিম কান্ট্রির লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। কলকাতার এবারের বইমেলা ভারত ও রাশিয়ার সাহিত্য সংস্কৃতি আদান প্রদানের আঙিনা হয়ে উঠলেও বাংলাদেশকেও বেশ গুরুত্ব দেয়া হবে।

২৯ জানুয়ারি (বুধবার) সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সুধাংশ শেখর দে জানান, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রতিবেশী দেশ হিসেবেই শুধু নয়, বাংলাদেশের প্রকাশনা শিল্প, মানসম্মত লেখক, প্রকাশক, কারুকলা ও সংস্কৃতিসমৃদ্ধ প্রতিক্ষেত্রেই বাঙালি মনস্কতার ঐতিহ্য বহন করে। এ কারণেই বইমেলার একদিন বাংলাদেশের জন্য বিশেষভাবে বরাদ্দ থাকবে।

কলকাতাস্থ উপহাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) মো. সামছুল আরিফ জানিয়েছেন, এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার বাংলাদেশের প্যাভিলিয়নটি শান্তিনিকেতনে অবস্থিত ‘বাংলাদেশ ভবনের’ আদলে নির্মিত হবে এবং সামনে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল।এছাড়া বাংলাদেশ প্যাভিলিয়নে ৪৫টিরও বেশি বুকস্টল থাকবে।

এ বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালনের জন্যও একটি অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকবে কলকাতার মেলায়। মেলায় স্বাগতিক ভারত ছাড়াও ১১টি দেশ অংশ নেবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং চলবে ৯ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

২০২১ সালের কলকাতার বইমেলা উৎসর্গ করা হবে বঙ্গবন্ধুকে

আপডেট টাইম : ০২:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০