ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। নয়াদিল্লিতে চলমান রাইসিনা সংলাপে আগত বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।

ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান।

সফরকালে তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক এবং এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

আজ বৃহস্পতিবার হায়মরাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাছান মাহমুদের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০