ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেয়া হবে: সেনাপ্রধান

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সবার আগে আমাদের দেশের জনগণ, তারপর অন্য কিছু। তাই স্থানীয় জনগণের সুবিধা অসুবিধা এবং স্বার্থকে প্রাধান্য দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিকে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সেনাবাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সেনা প্রধান জেনারেল আজিজ হেলিকপ্টারে করে কুতুপালং ক্যাম্পে আসেন।

সেখানে সেনাপ্রধানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন, শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রসাশক সরওয়ার কামাল,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি আবুল মনসুর।

সেখান থেকে সরাসরি ক্যাম্পে চলে যান, এ সময় সেনা প্রধানের সাথে ছিলেন, উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীসহ সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। সেখান থেকে কুতুপালং ও লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে নির্মাণাধীন কাঁটাতারের বেড়া পরিদর্শন করেন।

পরে উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর্মি কো অর্ডিনেশন কর্মকর্তাদের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন।

এ সময় তিনি ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণে স্থানীয় জনগণের স্বার্থ, সুবিধা অসুবিধা বিবেচনা করার জন্য করার নির্দেশনা দেন। পরে বেলা দেড়টার দিকে সেনাপ্রধান উখিয়া ত্যাগ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেয়া হবে: সেনাপ্রধান

আপডেট টাইম : ০৯:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০