ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে মিলারের বৈঠক

বিশেষ প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর একং মার্কিন দূতাবাসের মিশেল অ্যাভেলম্যান, মাইকেল ফ্রিডম্যান এবং জার্সিস সিধুয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়। দেশে যক্ষ্মা নিরাময়ে করণীয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির উপায়, জরুরি চিকিৎসা সরঞ্জমাদির রক্ষণাবেক্ষণ কৌশলাদি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনা, রাজধানীর বড় বড় হাসপাতালে সান্ধ্যকালীন স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষদের উন্নত সেবা প্রদান প্রসঙ্গে উভয় দেশের প্রতিনিধিরা কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা অস্বীকার করা যায় না। আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে সোনালী যুগে নিয়ে যেতে মার্কিন সহায়তা আরও বেশি প্রয়োজন। উভয় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও কী কী পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে ফলপ্রসূ প্রাথমিক আলোচনা হয়েছে। খুব দ্রুতই স্বাস্থ্যখাতের দৃশ্যমান অগ্রগতি দৃষ্টিগোচর হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে মিলারের বৈঠক

আপডেট টাইম : ১২:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০