ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সরস্বতী পূজার দিনে নির্বাচন নাকি বদলে যাবে তা ইসি সিদ্ধান্ত :স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরস্বতী পূজার দিনে (৩০ জানুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। এ নিয়ে আলোচনা যাই হোক বিষয়টি নির্বাচন কমিশনের (ইসির)। তাই এখানে কিছুই করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার রাজধানীর মধুবাগে শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরস্বতী পূজার দিনে নির্বাচনের সিদ্ধান্ত ইসির। এই সিদ্ধান্ত বজায় থাকবে নাকি বদলে যাবে তা ইসি সিদ্ধান্ত নেবে। এতে আইনশৃঙ্খলার অবনতি হবে এমন কোনো কারণ নেই। আমরা মনে করি সবাই সবার গুরুত্বটা বোঝেন। নির্বাচন কমিশন যা বলবেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই দিকে নজর রেখেই কাজ করবে।

তিনি আরও বলেন, আমাদের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী অনেক দায়িত্ববান। কাজেই কোনো কিছুতে আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দিচ্ছে আমরা সেটাই করছি। এর বাইরে আমার কিছু বলার নেই।

এর আগে মন্ত্রী বলেন, আমরা যখন ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা হারিয়ে ফেলি, তারপর দেশের সাক্ষরতার হার একদম কমে যায়। ২০০৮ সালে পুনারায় ক্ষমতায় ফিরে আসার পর এখন দেশের সাক্ষরতার হার ৭৩ ভাগে পৌঁছেছে। এখনকার অভিভাবকরা বুঝতে শিখেছেন, শিক্ষার বিকল্প নেই।

তিনি বলেন, জোর গলায় বলতে পারি, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে মানুষ তার সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে না। কারণ প্রধানমন্ত্রী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে বই পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।

আসাদুজ্জামান বলেন, নিবার্চনে যেসব ওয়াদা আমরা করেছিলাম, একের পর এক তাতে সফল হচ্ছি। এই কারণে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শুধু শিক্ষার হার না, সব কিছুতে আমরা সফল থেকে সফলতর হচ্ছি, যা বলে শেষ করা যাবে না।

সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সরস্বতী পূজার দিনে নির্বাচন নাকি বদলে যাবে তা ইসি সিদ্ধান্ত :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০