ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মঙ্গলবার সাত কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুন্সি শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ জানুয়ারি এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের ক্লাস ২৭ জানুয়ারি থেকে শুরু হবে।

এ বছর সাত কলেজে মোট ২১ হাজার ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা কলেজের ১৯টি বিভাগে তিন হাজার ৫১৫ জন, ইডেন মহিলা কলেজের ২২টি বিভাগে চার হাজারে ৬৮৫ জন, সরকারি তিতুমীর কলেজের ২২টি বিভাগে পাঁচ হাজার ৬৮০ জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ২০টি বিভাগে এক হাজার ৩৯৫ জন, সরকারি বাঙলা কলেজের ১৮টি বিভাগে দুই হাজার ৩৬০ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৭টি বিভাগে এক হাজার ৫৭০ জন এবং কবি নজরুল সরকারি কলেজের ১৭টি বিভাগে এক হাজার ৮২০ জন।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালিত হতো। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হওয়ার পরের বছর থেকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মঙ্গলবার সাত কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু

আপডেট টাইম : ০৩:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০