ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ভারতের বিরুদ্ধে কোন্ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে না মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পাম অয়েল আমদানি বন্ধে ভারতের নেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়িক কোনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ভারতীয় এই সিদ্ধান্তের জবাবে সোমবার মাহাথির মোহাম্মদ তার দেশের অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি নয়াদিল্লির বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে মন্তব্যের জেরে মালয়েশিয়ার সঙ্গে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। এর জেরে দেশটি থেকে পাম অয়েল আমদানি বন্ধ করেছে বিশ্বের সর্ববৃহৎ ভোজ্যতেলের আমদানিকারক ভারত।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোজ্যতেলের উৎপাদনকারী দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমরা খুবই ছোট দেশ। এ থেকে উত্তোরণের জন্য আমাদের বিকল্প উপায় এবং কৌশল খুঁজতে হবে।’

নয়াদিল্লির ধর্মের ভিত্তিতে তৈরি নাগরিকত্ব আইনের সমালোচনা ও বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারতের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। সোমবার
আবারও ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের সমালোচনা করে মাহাথির মোহাম্মদ বলেন, তিনি বিশ্বাস করেন, এই আইন চূড়ান্ত অন্যায়।

গত পাঁচ বছর ধরে মালয়েশিয়ার পাম অয়েলের সর্ববৃহৎ ক্রেতা ভারত আমদানি বন্ধের ঘোষণা দেয়ার পর নতুন ক্রেতা খুঁজে পেতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। গত সপ্তাহে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি প্রায় ১০ শতাংশ কম হয়েছে; যা গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন।

এছাড়াও ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের স্থায়ী নাগরিকত্ব সুবিধা বাতিল না করায় মালয়েশিয়ার প্রতি নাখোশ নয়াদিল্লি। অর্থ পাচার ও ভারতে বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত জাকির নায়েক গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন।
মাহাথির মোহাম্মদ বলেছেন, ভারত সরকার যদি জাকির নায়েকের ন্যায়বিচারের নিশ্চয়তা দেয়, তারপরও তাকে ভারতে পাঠানো হবে না। কারণ নায়েক সেখানে বৈষম্যমূলক বিচারের মুখোমুখি হয়েছেন। নিরাপদ তৃতীয় কোনও দেশ যদি পাওয়া যায়, তাহলে জাকির নায়েককে সেখানে পাঠানো হবে।

মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা যদি তার জন্য কোনও স্থান খুঁজে পাই, তাহলে তাকে সেখানে পাঠাবো।’

সূত্র : রয়টার্স, এনডিটিভি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ভারতের বিরুদ্ধে কোন্ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে না মাহাথির

আপডেট টাইম : ০২:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০