ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাবনা-রাজশাহী রেল রুটে চলবে‘ঢালারচর এক্সপ্রেস’

পাবনা প্রতিনিধি: পাবনা শহর থেকে রাজশাহী রেল রুটে চলাচলকারী ‘পাবনা এক্সপ্রেস’ নামের ট্রেন এখন থেকে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে বর্ধিত রুটে রাজশাহী-পাবনা-ঢালারচরের মধ্যে চলাচল করবে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে বর্ধিত রেলপথে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে ঢালারচর থেকে পাবনা পর্যন্ত আরও ৫৩ কিলোমিটার নতুন রেলপথ সংযুক্ত হলো।

রেলওয়ে বিভাগ জানায়, ঈশ্বরদী-ঢালারচর রেলপথের পাবনা পর্যন্ত প্রথম ধাপে ২৫ কিলোমিটার রেললাইন নির্মাণ হওয়ার পর ২০১৮ সালের জুন থেকে পাবনা-রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল শুরু হয়েছিল। মোট ৭৮ কিলোমিটার রেলরুটের বাকি ৫৩ কিলোমিটারের নির্মাণ ও ট্রেন চলাচলের জন্য যাবতীয় কাজ শেষে রবিবার থেকে পূর্ণাঙ্গ ট্রেন চলাচল শুরু হলো। এর মাধ্যমে পাবনার মানুষ রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে কম খরচে ট্রেন ভ্রমণের সুযোগ পাবেন।

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আসাদুল হক জানান, সব জেলাকে রেলপথের সঙ্গে সংযুক্ত করতে কাজ করছে সরকার। এর মাধ্যমে এক নতুন মাইলফলকে যুক্ত হলো ঢালারচরবাসী।

ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঢালারচর স্টেশনে সুধী সমাবেশের আয়োজন করে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ। সেখানে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আসাদুল হক, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাবনা-রাজশাহী রেল রুটে চলবে‘ঢালারচর এক্সপ্রেস’

আপডেট টাইম : ১১:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০