ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সালমান খান বাবা হচ্ছেন

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ:বলিউডের সুপারস্টার সালমান খানের বর্তমান বয়স ৫৩ বছর। পাঁচ দশক পরেও তিনি মোস্ট এলিজেবল ব্যাচেলর। তাই তার বিয়ে নিয়ে গত দুই যুগ ধরে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। এখনো বিয়ে নিয়ে নানা ধরনের কথা শুনতে হয়। মাঝে মধ্যে হেসে হেসেও তার উত্তর দেন আবার কখনো কখনো চটেও যান তিনি।

তবে বিয়ে নিয়ে মোটেই চিন্তিত নন সালমান খান। বিয়েতে নাকি তার আগ্রহ নেই মোটেও। বিয়ে নিয়ে তিনি বললেন, ‘বিয়ে করে সমস্যায় ভুগতে চাই না।’ তবুও মাঝে মধ্যেই বিয়ের গুঞ্জন ওঠে তার। এবার আর বিয়ের খবর নয়, শোনা যাচ্ছে শিগগিরই বাবা হবেন সালমান খান। সেটা সিনেমার পর্দায় না, বাস্তবেই নাকি বাবা হবেন সালমান।
বিয়ে না করেই বাবা হচ্ছেন বলিউডের ভাইজান। এবার তিনি আমির খান, করণ জোহর, তুষার কাপুর ও শাহরুখ খানের মতো সারোগেসির মাধ্যমে বাচ্চা নেওয়ার চিন্তা করছেন। সাল্লুর এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে তিনি আগেই জানিয়েছিলেন, যদি কখনো বিয়ে করি তবে; তা করবো শুধু সন্তান নেওয়ার কারণে।’ নিকট আত্মীয়দের কাছে জানা যায়, এখনও বিয়ের জন্য ‘প্রস্তুত নন’ সালমান; তাই সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার কথা ভাবছেন তিনি। সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ায় বলিউডে সালমানই প্রথম নন। এরআগে এভাবে সন্তান নিয়ে আমির খান, শাহরুখ খান, করন জোহরের মতো তারকারাও।

এদিকে, আগামী ৫ জুন এই অভিনেতার বড় বাজেটের চলচ্চিত্র ‘ভারত’ মুক্তি পাচ্ছে, যাতে তার নায়িকা হিসেবে আছেন পুরনো প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এ ছবিতে ক্যাটরিনার অভিনয় করাকে কেন্দ্র করে তাদের প্রেম জোড়া লাগার গুঞ্জনও উঠেছে বলিউডে। এছাড়া চলতি বছরের শেষের দিকে ‘দাবাং ৩’ নিয়ে ভক্তদের সামনে হাজির হবেন তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সালমান খান বাবা হচ্ছেন

আপডেট টাইম : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯