ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

নোয়াখালীতে গৃহবধূ হত্যায় গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে কোহিনুর আক্তার স্বর্ণা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ^শুর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন- লাইলি বেগম, শাহিনুর আক্তার রিতা ও রিয়াজ হোসেন।

স্থানীয়রা বলছে, নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আনাবের বাড়ির আলমগীর হোসেন সোহেলের সাথে কয়েক বছর আগে দক্ষিণ সোনাপুর এলাকার ছালেহ আহমেদের মেয়ে কোহিনুর আক্তার স্বর্ণার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। রবিবার সকালে শ^শুরবাড়িতে কোহিনুরের কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ভেতরে গিয়ে বিছানায় কোহিনুরের লাশ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় অবগত করলে বিকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের পিতা ছালেহ আহমেদ অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে তার মেয়ে কোহিনুরকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয়তোষ চৌধুরী বলেন, ঘটনায় রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিহতের বাবা ছালেহ আহমেদ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলার পরে পশ্চিম চরউরিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলায় উল্লিখিত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কারাগারে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নোয়াখালীতে গৃহবধূ হত্যায় গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ১০:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০