ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

প্রচারণা শেষ হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১২টা থেকে বন্ধ হচ্ছে। এ সময়ের পর প্রার্থীরা আর প্রচারণা চালাতে পারবেন না।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৪ বিধি অনুসারে, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণের দিন রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে যোগদান করতে পারবেন না। অর্থাৎ ১ ফেব্রুয়ারি দুই সিটির ভোটকে কেন্দ্র করে ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত কেউ জনসভা, মিছিল, অনুষ্ঠান, শোভাযাত্রা করতে পারবেন না। ১ ফেব্রুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।

এদিকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ৩০ জানুয়ারি ভোর ৬টা থেকে ৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও তা সঙ্গে নিয়ে চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে প্রয়োজনীয়সংখ্যক ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করতে হবে। গঠিত টিমগুলো সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে বলে ইসির পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

প্রচারণা শেষ হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টায়

আপডেট টাইম : ০১:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০