ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঢাকায় হ‌্যাপি অস্ট্রেলিয়া ডে উদযাপন

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার জাতীয় দিবস (হ্যাপি অস্ট্রেলিয়া ডে) ২৬ জানুয়ারি। যথাযোগ্য মর্যাদা আর রাষ্ট্রীয় নীতি মেনে ঢাকায় উদযাপন করা হয়েছে দিবসটি।

আজ বুধবার ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ভারপ্রাপ্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার পেনি মর্টন ২৭ জানুয়ারী এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিসহ বাংলাদেশের সংসদ সদস্য, প্রতিরক্ষা, পুলিশ ও সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মানুষ এবং সংস্কৃতির বৈচিত্রতা উদযাপন করা হয়, যার মধ্যে রয়েছে আদিবাসী অস্ট্রেলিয়ানরা, বিশ্বের অন্যতম প্রাচীন ধারাবাহিক সংস্কৃতির অংশ।

মর্টন এসময় অস্ট্রেলিয়ায় অপ্রত্যাশিত দাবানলের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং বিশ্বজুড়ে অনেক বাংলাদেশী বন্ধুদের সহায়তার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানে পেনি মর্টন বলেন, “অস্ট্রেলিয়া দাবানলের সাথে পরিচিত। যে কমিউনিটিগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে তারা অসম্ভব সহিষ্ণু এবং প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আগের অবস্থায় ফিরে যাবে।”

বহুসংস্কৃতির দেশ হিসাবে অস্ট্রেলিয়া বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং সহনশীলতার ওপর নির্মিত। এই মূল্যবোধগুলো অস্ট্রেলিয়া অনেক মূল্যবান বলে মনে করে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান হাই কমিশন আরো স্বাগত জানিয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উইমেনদের, যারা অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেছে।

দলটি লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে হওয়া বৈষম্য হ্রাস করার জন্য এবং সচেতনতা বাড়াতে দেশে এবং বিদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকায় হ‌্যাপি অস্ট্রেলিয়া ডে উদযাপন

আপডেট টাইম : ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০