ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

মুজিববর্ষে কর্মসংস্থান তৈরিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার

বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘চাকরি না করলেই বেকার, এ মানসিকতা বদলাতে হবে। আজ দেশের যুব সমাজকে ভাবতে হবে, আমরা চাকরি করব কেন! আরও ১০ জনকে চাকরি দেব। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবেন, সরকার তাদের সহায়তা দেবে।’

শুধু চাকরি না করলেই বেকার যুব সমাজকে এমন ভাবনা থেকে সরে এসে স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হতে আহ্বান করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,‘মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। এজন্য সবার কর্মসংস্থান তৈরিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।’

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আত্মকর্মী ও যুব সংগঠকদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকার তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণদানসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কল্যাণে অনেক ফ্রিল্যান্সারসহ বিভিন্ন পেশাজীবী গড়ে উঠেছেন। অনলাইনে আয়ের সুযোগ সৃষ্টি করে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। বিনা জামানতে ঋণের ব্যবস্থাও করা হচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘যুবকদের স্টার্টআপ প্রোগ্রামকে উৎসাহ দিতে সরকার ঋণের ব্যবস্থা রেখেছে। আমরা ফান্ড গঠন করে দিয়েছি। যুবকরা সেখান থেকে সহজ শর্তে ঋণ পাবে।

এ সময় সরকার বিদেশে দক্ষ কর্মী পাঠাতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান পধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছি। কারণ দক্ষ কর্মী পাঠালে মূল্যায়ন ভালো হয়।

বাংলাদেশেকে ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য যুব সমাজকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিতে ও তা বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

মুজিববর্ষে কর্মসংস্থান তৈরিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার

আপডেট টাইম : ০৩:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০