ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

প্রধানমন্ত্রীর সম্পাদনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশ

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ হতে যাচ্ছে, যার সম্পাদনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই স্মারকগ্রন্থ প্রকাশের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্মারকগ্রন্থ প্রকাশনা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।

কামাল নাসের চৌধুরী বলেন, আমরা বিশিষ্ট লেখকদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রবন্ধ লিখে পাঠাতে অনুরোধ করেছি। ইতোমধ্যে বেশ কিছু লেখা আমাদের হাতে এসে পৌঁছেছে।

যেসব লেখকের লেখা পাওয়া গেছে সেগুলোর সম্পাদনার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। কয়েক মাসের মধ্যেই স্মারকগ্রন্থটি প্রকাশের ব্যাপারে সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. রফিকুল ইসলাম জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিভিন্ন লেখকের বিষয়ভিত্তিক প্রবন্ধ এই স্মারকগ্রন্থে স্থান পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারকগ্রন্থটি সম্পাদনার সদয় সম্মতি প্রদান করেছেন।

এটি নির্ভুল ও সুন্দরভাবে প্রকাশনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল লেখক এবং এই প্রকাশনার সঙ্গে যুক্তদের যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক আনিসুজ্জামান এবং অধ্যাপক শামসুজ্জামান খান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

প্রধানমন্ত্রীর সম্পাদনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারকগ্রন্থ প্রকাশ

আপডেট টাইম : ১১:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০