ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৪৭ বছরের সম্পর্কের যবনিকা টানছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : ৪৭ বছর পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুক্রবার সম্পর্কের যবনিকা টানছে যুক্তরাজ্য। স্থানীয় সময় রাত ১১টায় ২৮ দেশের জোটটি থেকে বেরিয়ে যাওয়ার এ প্রক্রিয়া (ব্রেক্সিট) সম্পন্ন হবে।

ব্রেক্সিট শুরুর এক ঘন্টা আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার লিখিত ভাষণে বলবেন, ‘ব্রেক্সিট সমাপ্তি নয়, বরং শুরু।’

ইইউ’র বাকী ২৭ দেশের সঙ্গে যুক্তরাজ্যের নতুন সম্পর্ককে ‘সত্যিকারের জাতীয় পুনর্জাগরণ ও পরিবর্তনের মুহূর্ত’ বলে আখ্যা দেবেন তিনি তার ভাষণে।

অবশ্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলেও ইইউর আইন আরো কিছুদিন কার্যকর থাকবে-যার মধ্যে রয়েছে, ডিসেম্বর পর্যন্ত জোটের দেশগুলির নাগরিকদের অবাধ চলাচল। সেই সুবাধে পুরোপুরি বেক্সিট হতে বা ইইউ থেকে নিজেদের অর্থনীতি পৃথক রাখতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে জনসন সরকারকে।

ব্রেক্সিটের পরোক্ষ সমালোচক লেবার নেতা জেরেমি করবিন দেশকে অন্তর্মুখী না করার আহ্বান জানিয়েছেন। বরং তিনি ‘সত্যিকারের আন্তর্জাতিকিকরণ, বহুর্মুখী ও বৈচিত্রময় দেশ’ হিসেবে যুক্তরাজ্যকে গড়ার আহ্বান জানিয়েছেন।

রাজনীতিবিদরা যাই বলুক না কেন, সাধারণ মানুষের অবশ্য ব্রেক্সিট নিয়ে ততোটা মাথাব্যথা নেই। ২০১৬ সালে ব্রেক্সিট নিয়ে গণভোটের পর রাজনৈতিক দল ও ইইউর সঙ্গে মতবিরোধ এবং এর জের ধরে পরপর দুবার জাতীয় নির্বাচন নিয়ে অনেকেই বিরক্ত।

লন্ডনের বাসিন্দা জুডিথ মিলার বলেছেন, ‘আমি এর জন্য ভোট দেইনি এবং আমি চাই না এটা হোক। তবে আমি এখন এর অবসান চাই। আমি ক্লান্ত, যথেষ্ট হয়েছে। এসব খবরে আমি অসুস্থ হয়ে পড়েছি এবং আমরা স্রেফ এটি মোকাবেলা করতে যাচ্ছি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৪৭ বছরের সম্পর্কের যবনিকা টানছে যুক্তরাজ্য

আপডেট টাইম : ০৭:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০