ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক শামসুল ইসলাম

মিডিয়া প্রতিবেদক: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ম. শামসুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মোট ৪০৪ জন সদস্যের মধ্যে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৮২ জন।

এবারের নির্বাচনে মোট নয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ জন প্রার্থী। এতে সভাপতি পদে পূর্বকোণের মোহাম্মদ আলী ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। ১২৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অবজারভারের মোস্তাক আহমদ। এ পদে অপর দুই প্রার্থী একাত্তর টিভির মাঈনুদ্দীন দুলাল পেয়েছেন ৭০ ভোট এবং সদ্যসাবেক সভাপতি দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নাজিমুদ্দীন শ্যামল পেয়েছেন ৪০ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক পূর্বদেশের রতনকান্তি দেবাশীষ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১২৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অলোকময় তলাপাত্র। এ পদে অপর প্রার্থী কর্ণফুলীর মুজাহিদুল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট।

সহ-সভাপতি পদে গাজী টিভির অনিন্দ্য টিটো ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৩৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পূর্বকোণের আবসার মাহফুজ। এ পদে অন্য প্রার্থী সি-প্লাসের আলমগীর অপু পেয়েছেন ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের ম. শামসুল ইসলাম। ১৫১ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একুশে টিভির হাসান ফেরদৌস।

যুগ্ম সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদীর সবুর শুভ। ১১৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সি-প্লাসের স্বরূপ ভট্টাচার্য।

অর্থ সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজাদীর কাশেম শাহ। ১২২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নুর উদ্দিন আহমেদ। এ পদে অন্য প্রার্থী সৌমেন ধর পেয়েছেন ৬০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পূর্বকোণের এসএম ইফতেখারুল ইসলাম। ১৫০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ভোরের কাগজের প্রীতম দাশ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির ইফতেখার ফয়সাল। ৯৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলানিউজের আল রাহমান। এ পদে অপর দুই প্রার্থী পূর্বদেশের রাহুল কান্তি দাশ পেয়েছেন ৭১ ভোট এবং এটিএন বাংলার মো. ফরিদ উদ্দীন পেয়েছেন ৬১ ভোট।

নির্বাহী সদস্য পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনএর মো. মহররম হোসাইন। ৯২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পূর্বদেশের আবুল হোসাইন। এ পদে অন্য দুই প্রার্থী জয়নিউজের বিশুরায় চৌধুরী পেয়েছেন ৮৫ ভোট এবং আবদুর রউফ পাটোয়ারী পেয়েছেন ২৪ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক জসীম চৌধুরী সবুজ। কমিটির বাকি তিন সদস্য হলেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ নিযাম উদ্দিন, মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ শামসুল হক ও মোহাম্মদ মামুনুর রশীদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক শামসুল ইসলাম

আপডেট টাইম : ১১:০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০