ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার কুয়াকাটায় সূর্যাস্ত দেখবেন রাষ্ট্রপতি

কুয়াকাটা প্রতিনিধি : আগামীকাল মঙ্গলবার কুয়াকাটা যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে সূর্যাস্ত দেখবেন তিনি।

রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুয়াকাটা পর্যটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গার্ড অব অনার গ্রহণ করবেন।

বিকেলে তিনি সৈকতের সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখবেন। স্থানীয় প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

রাষ্ট্রপতি কুয়াকাটায় পর্যটন মোটেল ইয়ুথ ইনে রাত্রি যাপন করবেন। ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি ঢাকায় ফিরে যাবেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতির সফর সফল করার জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার কুয়াকাটায় সূর্যাস্ত দেখবেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০