ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাসায়নিক পরীক্ষায় সংবিধিবদ্ধ সংস্থা হচ্ছে বাংলাদেশেই

নিজস্ব প্রতিবেদক: রাসায়নিক পরীক্ষায় বাংলাদেশেই সংবিধিবদ্ধ সংস্থা হচ্ছে। এই ইনস্টিটিউটের মাধ্যমে আন্তর্জাতিক মান অনুসরণ করে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করা হবে। এ জন্য ‘ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর ক্যামিকেল মেজারমেন্টস, বাংলাদেশ আইন, ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করার জন্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। যদিও ২০১২ সালের ১০ জুন এই ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে। এটিকে একটি লেজিসলেটিভ বডি হিসেবে নিয়ে আসার জন্য এই আইন করা হচ্ছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রাসায়নিক পরিমাপ বিজ্ঞান উন্নয়নের জন্য দেশের একমাত্র রেফারেন্স ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই ইনস্টিটিউটকে সংবিধিবদ্ধ সংস্থা করা হবে।’

খন্দকার আনোয়ারুল বলেন, ‘কিছু দিন আগে দুধে রাসায়নিকের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে মাদ্রাজ থেকে দুধ পরীক্ষা করিয়ে আনা হয়। এই ইনস্টিটিউট হলে আইএসও স্টান্ডার্ডে রাসায়নিক পরীক্ষা করে সনদ দেয়া সম্ভব হবে।’

এ ইনস্টিটিউট প্রধানের পদ মহাপরিচালক হবে জানিয়ে তিনি বলেন, ২০১২ সাল থেকে ইনস্টিটিউটটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অধীনে থাকলেও নতুন আইন পাস হলে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ ইনস্টিটিউট করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘বিএসটিআই-এর সঙ্গে এই ইনস্টিটিউট সাংঘর্ষিক হবে না। বিএসটিআই-ও এটাকে অনুমোদন দিয়েছে। কারণ তারা গুডস পরীক্ষা করে। এখানে রাসায়নিক পরীক্ষা করা হবে এবং আইএসও মানের হবে। এছাড়া যেসব দেশে এই সুবিধা নেই তারাও রাসায়নিক পরীক্ষার জন্য আমাদের এখানে পাঠাতে পারবে। এখন আমরা অনেক কিছু পরীক্ষা করাতে বিভিন্ন দেশে পাঠাই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাসায়নিক পরীক্ষায় সংবিধিবদ্ধ সংস্থা হচ্ছে বাংলাদেশেই

আপডেট টাইম : ১১:০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০