ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

কুমিল্লায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তোফাজ্জলের শ্যালক ফয়সাল রহমান (২৮)। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। একটি পিকআপসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহত তোফাজ্জল হোসেন (৩৫) সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার তেলকুপি গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। আহত ফয়সাল একই উপজেলার রঘুরগাতি গ্রামের লুৎফর রহমানের ছেলে। আটক দুই ছিনতাইকারীরা হলো, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন (২৫) ও একই জেলার কোতয়ালী থানার দুর্গাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেল (৩৫)।

পুলিশ জানায়, তোফাজ্জল হোসেন ও ফয়সাল রহমান সিরাজগঞ্জ থেকে কাপড় এনে কুমিল্লার লাকসাম উপজেলার হকার্স মার্কেটে কাপড় বিক্রি করতো। তারা দুজন বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে পদুয়ার বাজার এলাকায় রাত প্রায় সোয়া ১২টা পর্যন্ত অপেক্ষা করে সিরাজগঞ্জ বা ঢাকার কোনও বাস পাননি। রাত ১২টা ২০ মিনিটে তারা একটি একটি পিকআপ ওঠেন।

পিকআপটি মহাসড়কের চান্দিনার গোবিন্দপুর এলাকায় পৌঁছানোর পর চালক ও সহযোগী চালক তাদেরকে দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। সঙ্গে যা আছে তা বের করে দিতে বলে। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে গাড়ি চালক সহকারী চালক ও হেলপারবেশী ছিনতাইকারীরা তাদেরকে ছুরিকাঘাত করে।

এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন কুমিল্লার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শাহিন কাদির। বিষয়টি তার নজরে এলে তিনি এগিয়ে যান। এক ডাকাতকে আটক করে চান্দিনা থানা পুলিশে খবর দেন। বাকি ২ ছিনতাইকারী গাড়ি ফেলে পালিয়ে যায়। চান্দিনা থানা পুলিশ তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

কুমিল্লায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ১১:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০