ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস উদগিরণ স্থল পরিদর্শনে আইনমন্ত্রী, আতঙ্ক কমেনি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া কসবা শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে গ্যাস উদগিরণর স্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। তবে শনিবার সকালে আবারও গ্যাস উঠতে থাকায় আতঙ্ক বিরাজ করছে সেখানে।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এখানে গ্যাসের লেয়ার মজুদ রয়েছে। যার কারণে পকেট আকারে গ্যাস উঠছে। পেট্রোবাংলাকে সিসমিক সার্ভের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

বাপেক্স-এর জিএম আলমীর হোসেন বলেন, ‘এটি পকেট গ্যাস, এমনিতেই কমে যাবে। এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে জনগণকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।’

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজাদুর রহমান জানান,গ্যাস আতঙ্কে গত বুধবার থেকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে রবিবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। তবে গ্যাসের বুদ-বুদ বন্ধ না হওয়ায় এখনো আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা নাসিমা আক্তার ও রফিক মিয়া জানান, গ্যাস উদগিরণের ঘটনায় নিরাপত্তা হীনতায় আছেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এবং পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নলকূপ বসানোর স্থান দিয়ে গ্যাসের সঙ্গে বালি এবং পানি বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যে স্কুলের মাঠ বালি পানিতে ঢেকে যায়। গ্যাসের চাপে বিদ্যালয়ের শহীদ মিনার, দেয়ালসহ আশপাশের বেশ কিছু গাছ ধসে পড়ে। আগুন আতঙ্কে অন্যত্র চলে যায় স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় উদগিরণ বন্ধ হলেও শনিবার সকালে আবারো গ্যাস উঠতে শুরু করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস উদগিরণ স্থল পরিদর্শনে আইনমন্ত্রী, আতঙ্ক কমেনি

আপডেট টাইম : ১১:২৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০