ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

চট্টগ্রামে স্ত্রীকে ঘরে তুলেই ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

অনলাইন ডেস্ক: প্রেম করে বিয়ের দুই বছর পর স্ত্রীকে ঘরে তুলেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন উসমান গনি (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তা।

গতকাল শনিবার চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণভূর্ষি ইউনিয়নে নিজ গ্রামের বাড়ির রান্নাঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উসমান পশ্চিম ডেঙ্গাপাড়া গ্রামের আয়ুব আলীর ছেলে এবং ইসলামী ব্যাংক টেকনাফ শাখার কর্মকর্তা।

তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নগরের চৈতন্যগলিতে দাফন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের দরজা বন্ধ পান বাড়ির লোকজন। এসময় উসমানের মা ডাকাডাকি করে

সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেন। পরে সিলিংয়ের সঙ্গে রশিতে ফাঁস লাগানো অবস্থায় উসমানকে দেখতে পান।

এ সময় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের স্ত্রী শাকিলা আকতার জানান, ২০১৬ সালে উসমানের সঙ্গে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। ২০১৮ সালে তারা চট্টগ্রাম সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেটের কাছে হলফনামামূলে বিয়ে করেন। এরপর থেকে তারা টেকনাফে সংসার শুরু করেন।

তিনি আরও জানান, উসমানের পরিবার প্রথমে তাদের সম্পর্ক মেনে না নিলেও শুক্রবার তিনি তাদের বাড়িতে গেলে তারা তাকে ঘরে তুলে নেয়। এসময় স্থানীয় ইউপি মেম্বার আহমদ নুর সাগরসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

কিন্তু সকালে তিনি ঘুম থেকে উঠে জানতে পারেন রান্না ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে উসমান।

পটিয়া থানার উপ-পরিদর্শক রোকন উদ্দিন বলেন, উসমান দুই বছর আগে বিয়ে করেছিলেন। কিন্ত পরিবার তা জানত না। শুক্রবার স্ত্রীকে ঘরে তোলার পরদিন তিনি আত্মহত্যা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামে স্ত্রীকে ঘরে তুলেই ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

আপডেট টাইম : ০৮:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০