ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক:প্রধানমন্ত্রী সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রতিবেশী দেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই অঞ্চলের দেশগুলোর উন্নয়নের জন্য সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের সব দেশের এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সংযোগ খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ড. বংশীধর মিশ্র রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সংযোগ বাড়াচ্ছে এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া পথগুলো পুনরায় চালু করছে। পার্শ্ববর্তী দেশের জনগণ, যারা সীমান্ত সংলগ্ন স্থানে বসবাস করেন তারা বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে বিদেশ ভ্রমণে যেতে পারেন।
তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগের রুট উন্মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নেপাল ও ভুটান বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর এবং একইসঙ্গে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে।

নেপাল বাংলাদেশের সঙ্গে ব্যাপক সংযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় উল্লেখ করে ড. মিশ্র বলেন, ‘মোটরযান চুক্তি এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।’ তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বিশেষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে নেপালের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ আপনার গতিশীল নেতৃত্বে দ্রুত উন্নতি করছে। যা আমাদের জন্য একটি অনুসরণীয় উদাহরণ।’

নেপালের রাষ্ট্রদূত আগামী ২-৪ এপ্রিল কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা (মাউন্টেইন) সংলাপে’ অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। খবর বাসস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট টাইম : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০