ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

রাজশাহীতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর এক অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে সারোয়ার জাহান প্রিন্স (২০) নামে এক পলিটেকনিকের ছাত্র নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে রাজশাহী মেডি‌ক‌্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের পর মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহরমপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্সের বাড়ি নগরীর মতিহার থানার কাজলায়। বাবার নাম আনোয়ারুল ইসলাম।

প্রিন্স চাঁপাইনবাবগঞ্জের এক বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করতেন। ছুটিতে বাড়ি এসেছিলেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, নগরীর রাজপাড়ার বহরমপুরের লেভেল ক্রসিং অরক্ষিত। সেখানে কোনো গেটম্যান নেই। রাত সাড়ে ১০টার দিকে সারোয়ার মোটরসাইকেল চালিয়ে ওই লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এক লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলসহ সারোয়ার ট্রেনের নিচে পড়ে যান। এতে সারোয়ারের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় এক অপমৃত্যুর মামলার হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজশাহীতে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রাণ হারালেন শিক্ষার্থী

আপডেট টাইম : ০৫:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০