ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে জাম্বিয়ার সেনা কমান্ডারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত জাম্বিয়া সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজ্যুই। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সেনাবাহিনী সদর দফতরে জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাম্বিয়ার সেনা কমান্ডার। এ সময় তারা কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাম্বিয়ার সেনাবাহিনীর কমান্ডার বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে সেনাকুঞ্জে তিনি বৃক্ষ রোপণ করেন।

একই দিনে তিনি প্রধানমন্ত্রী, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং সশন্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গেও সাক্ষাত করেন। জাম্বিয়ার সেনাবাহিনী কমান্ডারের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকায় আসেন। সফরের সময় তারা রামু সেনানিবাস, বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি, ন্যাশনাল ডিফেন্স কলেজ, সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরসহ বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। প্রতিনিধি দলটি আগামী ২১ ফেব্রুয়ারি জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে জাম্বিয়ার সেনা কমান্ডারের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০