ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নির্বাচনে ভোট দেয়া ইমানি দায়িত্ব: আয়াতুল্লাহ আলি খামেনি

অনলাইন ডেস্ক: চলতি সপ্তাহে সাধারণ নির্বাচনে ভোট দেয়া ইরানিদের ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শত্রুদের প্রপাগান্ডার বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রটিকে জোরদার করতে তিনি এমন দাবি করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনে অংশ দেয়া ও ভোট দেয়া কেবল জাতীয় এবং বিপ্লবীই নয়, এটি আমাদের ইমানি দায়িত্ব।

মার্কিন মিত্র দখলদার ইসরাইলের কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকান ও ইহুদিবাদীদের মনের ভেতরে যেসব ষড়যন্ত্র রয়েছে, তার একটি হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করে দেয়া।

আগামী শুক্রবার ইরানে ভোট হতে যাচ্ছে, যাতে রক্ষণশীলদের উত্থান ঘটবে বলে ধারণা করা হচ্ছে। গার্ডিয়ান কাউন্সিলের বাধার মুখে বহু উদার ও সংস্কারপন্থী এই নির্বাচনে প্রার্থী হতে পারেননি।

এতে পার্লামেন্টে প্রেসিডেন্ট হাসান রুহানির জোটের সংখ্যাগরিষ্ঠতা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনৈতিক সংকট ঘিরে ইরানের ঘরোয়া রাজনীতিও টালমাটাল অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশটির সঙ্গে মার্কিন বৈরিতায় একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

এর মধ্যে পেট্রলের দাম বাড়ায় গত নভেম্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে ব্যাপক ধরপাকড়ের ঘটনাও ঘটেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নির্বাচনে ভোট দেয়া ইমানি দায়িত্ব: আয়াতুল্লাহ আলি খামেনি

আপডেট টাইম : ০৪:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০