ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অস্ট্রেলিয়ায় মধ্যাকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের আকাশে দুটি প্লেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি প্লেনই বিধ্বস্ত হয়ে গেছে, প্রাণ গেছে চার জনের।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে প্লেন দুটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী বাহিনী।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট প্লেন দুটিতে দুজন করে আরোহী ছিলেন। ম্যাঙ্গালোর শহরের অদূরে একটি অস্ত্রাগারের পাশে ‘সশস্ত্র বাহিনীর বিস্ফোরক জোন’ বলে পরিচিতি এলাকার আকাশে দুর্ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এমনটি ঘটেছে, তার বিস্তারিত এখনো জানা যায়নি।

স্থানীয় পুলিশ পরিদর্শক পিটার কোগের সংবাদমাধ্যমকে বলেন, প্লেন দুটিতে কারা ছিল সে বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে একটি প্রশিক্ষণ প্লেন বলে জানা গেছে, অর্থাৎ নিহতদের মধ্যে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন বলে ধরা যায়।

দুর্ঘটনাকবলিত একটি প্লেন ছিল মেলবোর্নের প্রতিষ্ঠান মুরাব্বিন এভিয়েশন সার্ভিসেসের এবং আরেকটি ছিল বিচক্রাফট ট্রাভেল এয়ারের। দুটি প্লেনেরই আকাশে ওড়ার অনুমোদন ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অস্ট্রেলিয়ায় মধ্যাকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৪

আপডেট টাইম : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০