ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

রোববার বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা পরিশোধ করল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন।

আজ রোববার বিকাল সাড়ে তিনটার দিকে বিটিআরসিতে গিয়ে ১ হাজার কোটি টাকার চেক হস্তান্তর করে গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

আপিল বিভাগ আগামীকাল সোমবারের মধ্যে বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন। গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার অর্থ পরিশোধের এ আদেশ দেন।

ওইদিন আদালত বলেছেন, গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা দিতেই হবে। এ বিষয়ে সোমবার পরবর্তী আদেশ দেয়া হবে।

আপিল বিভাগের আদেশের একদিন পর গত শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশের শীর্ষ এই মোবাইলফোন অপারেটরটি। বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করছে তারা।

আপিল বিভাগ গত ২৪ নভেম্বর গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন। সে জন্য তাদের দেয়া হয়েছিল তিন মাস সময়, যা সোমবার শেষ হচ্ছে। তার আগেই আদালতের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছিল গ্রামীণফোন।

প্রসঙ্গত, বিটিআরসি বলে আসছে- গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার পাশাপাশি রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে তাদের। কয়েক দফা চেষ্টায় সেই টাকা আদায় করতে না পেরে বিটিআরসি লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে দুই অপারেটরকে নোটিশ পাঠায়।

বিটিআরসি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে রাজি না হওয়ায় দুই অপারেটর আদালতের দ্বারস্থ হয়। পরে অর্থমন্ত্রীর উদ্যোগে গ্রামীণফোন ও বিটিআরসির কর্মকর্তাদের মধ্যে দুই দফা বৈঠক হলেও তাতে সফলতা আসেনি।

গ্রামীণফোনের আবেদনে গত বছরের ১৭ অক্টোবর বিটিআরসির নিরীক্ষা আপত্তি দাবির নোটিশের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। বিটিআরসি লিভ টু আপিল করলে আপিল বিভাগ ২৪ নভেম্বর গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা দিতে নির্দেশ দেন।

ওই আদেশ পুনর্বিবেচনার জন্য ২৬ জানুয়ারি সুপ্রিমকোর্টে আবেদন (রিভিউ) করে গ্রামীণফোন, যার ওপর শুনানি শেষে আদালত বৃহস্পতিবার ১ হাজার কোটি টাকা পরিশোধের জন্য সোমবার পর্যন্ত সময় দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রোববার বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা পরিশোধ করল গ্রামীণফোন

আপডেট টাইম : ০৫:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০