ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউএনডিপির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল কান্নি উইগনারাজা।

আজ রোববার তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন। তারা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন, নারীর ক্ষমতায়ন এবং সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

শিরীন শারমিন বলেন, সংসদ সদস্যদের এসডিজির সঙ্গে যুক্ত করতে এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষিত করতে প্রশিক্ষণ জরুরি। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আইসিটি দক্ষতা বৃদ্ধির জন্য কয়েকটি প্রকল্প নিয়েছে- যার মধ্যে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ অন্যতম। এর মাধ্যমে তরুণ সংসদ সদস্যদেরও প্রশিক্ষিত করা হচ্ছে।

এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ইউএনডিপির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ সদস্যদের যথাযথ অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে এসডিজির সাফল্য অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ নারী ক্ষমতায়ন ও শিক্ষায় অনেক এগিয়েছে।

প্রতিনিধি দল বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জি, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর রেদওয়ান মুজিব সিদ্দিক, পোর্টফোলিও ম্যানেজার মাহমুদা আফরোজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০